বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে জনগণকে সচেতন করতে পৌর মেয়র আহম্মেদ আলীর প্রচারণা

By মেহেরপুর নিউজ

June 29, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে করােনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাই করােনা ভাইরাস থেকে সচেতন করতে এবং মানুষকে ঘরমুখাে করতে গাংনী পৌরসভার মেয়র জননেতা আহম্মেদ আলী প্রচারণামূলক অভিযান পরিচালনা করেছেন।

মঙ্গলবার বিকেলে তিনি গাংনী বাজারের বিভিন্ন স্পটে স্ব-শরীরে উপস্থিত হয়ে জনগণকে সচেতন করেছেন। গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী জানান,করােনামুক্ত থাকতে মাস্কের কােন বিকল্প নেই। তাই প্রত্যেকটি মানুষ যেনাে মাস্ক ব্যবহার করে এবং অযথা কেউ ঘরের বাইরে না যায়। সে বিষয়ে প্রচারণা করা হচ্ছে।