গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে মোবাইল চুরি করে পালানোর সময় দুইজন মোবাইল চোরকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
আটককৃতরা হলো কাথুলী গ্রামের শাহাজাদার ছেলে মোমিন (২০) এবং ভোলাডাঙ্গা গ্রামের লোকমান হোসেনের ছেলে শুভ (১৯)।
সোমবার ভোর ৪টার দিকে চাদপুর গ্রামের এক বাড়িতে মোবাইল চুরি কালে স্থানীয়রা তাদেরকে আটক করে হেমায়েতপুর পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। পুলিশ তাদের কাছ থেকে ১ টি বাইসাইকেল ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করেন। হেমায়েতপুর পুলিশ ক্যাম্প এর এএসআই দেলোয়ার হোসেন মোমিন ও শুভকে গাংনী থানায় নিয়ে আসেন। গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, মোমিন ও শুভকে স্থানীয়রা এবং পুলিশ আটক করেছে । আটককৃতদের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।