গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হােসেন দােদুল এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সােমবার বিকেলে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হােসেন দােদুল এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযােদ্ধা মকবুল হােসেন,মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এভােকেট ইব্রাহীম শাহিন, গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী,মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনােনিত চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এডভােকেট আব্দুস সালাম প্রমুখ।