টপ নিউজ

গাংনীতে জনসভাস্থল থেকে গণ পকেটমার : থানায় জিডি

By মেহেরপুর নিউজ

February 15, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ চত্বরে আওয়ামীলীগের জনসভায় অংশ নিতে আসা একাধিক ব্যক্তির পকেট মারের ঘটনা ঘটেছে।

রবিবার বিকেলে মেহেরপুর জেলা আওয়ামী লীগ আয়ােজিত জনসভাস্থলে গণপকেটমারের ঘটনা ঘটেছে। পকেটমার ঘটনায় সন্দেহ একজন যুবককে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। জনসভায় আসা কয়েকজন জানান, জনসভায় প্রবেশপথে অর্থাৎ গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান গেটে নেতাকর্মীদের ভীড় ছিল। ভীড় থাকার কারণে পকেটমারের ঘটনা ঘটে।

গাংনী পৌর এলাকার পূর্বমালসাদহ গ্রামের শামীম রেজা জানান,জনসভায় অংশ নেয়ার কিছুক্ষণ পর প্যান্টের পকেটে রাখা ফোনটি দেখছি নেই। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে। গাংনীর হেমায়েতপুর বাজার কমিটি সাধারণ সম্পাদক আলমীর হোসেন জানান,জনসভায় গিয়ে কিছুক্ষণ পর দেখছি যে,আমার পকেটে রাখা ৩০ হাজার টাকা নেই। ভীড়ের কারণে পকেটমাররা এ সুযােগটা নিয়েছে। গাংনী থানা সূত্র জানায়,১০-১৫ জন থানায় অভিযােগ করেছে। গাংনী থানার ওসি বজলুর রহমান বিষয়টি নিয়ে পুলিশ তৎপর রয়েছে। এদিকে,পকেট মার সন্দেহে গণধোলাইয়ের শিকার যুবককের কাছে থেকে তথ্য উদঘাটন করতে চেষ্টা করছে পুলিশ।