বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ৩জন আহত

By মেহেরপুর নিউজ

May 01, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার পীরতলা গ্রামে খাস জমি দখল করাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন-পীরতলা গ্রামের আইনাল হোসেনের স্ত্রী শিল্পী খাতুন (২৫), সিদ্দিক আলীর ছেলে লিমন হোসেন (১৮) ও অপরপক্ষের আলতাব হোসেনের ছেলে মাহফুজ হোসেন (২৮)।

সোমবার সকালের দিকে পীরতলা গ্রামের পশ্চিমপাড়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে লিমন হোসেন ও শিল্পী খাতুনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাহফুজ হোসেনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিল্পী খাতুন জানান, সােমবার সকালের দিকে ১শতক খাস জমিতে আমি ঘর তৈরী করছিলাম।

এসময় প্রতিপক্ষ মাহফুজ হোসেন তাতে বাঁধা দিতে আমার উপর হামলা করেন। অপর দিকে আহত মাহফুজ হোসেনের পরিবার জানায়,খাস জমিটি আমাদের দখলে ছিল। হঠাৎ আইনাল হােসেনের পরিবার ওই জমিতে ঘর নির্মাণ করতে আসে। আমরা বাঁধা দিতে গেলে,তারা আমাদের উপর হামলা করে।