বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে জমি নিয়ে বিরোধে ২ ভাই আহত

By মেহেরপুর নিউজ

December 02, 2024

মেহেরপুর নিউজঃ

শরিকানা জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের হামলায় এনামুল ও মনজুরুল নামের ২ ছোট ভাই আহত হয়েছে। তাদের দুজনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত এনামুল ও মনজুরুল তেতুলবাড়িয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে।

জানা গেছে শরিকানা একটি জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন এনামুল সেই জমিতে লাগানো তামাকে সার দেওয়ার সময় তাদের অপর ভাই আব্দুল লতিব,মশিউর রহমান সহ তার লোকজন অতর্কিত হামলা চালাই। হামলায় এনামুল ও মনজুরুল আহত হয়।