বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় আহত-১

By মেহেরপুর নিউজ

May 05, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের জােড়পুকুরিয়া গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের হামলায় শরিফুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। আহত শরিফুল জােড়পুকুরিয়া গ্রামের মৃত মহাম্মদ আলীর ছেলে।

বৃহস্পতিবার বিকেলে জােড়পুকুরিয়া গ্রামে হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,জােড়পুকুরিয়া গ্রামের আবদুল গফুরের ছেলে আবু সাইদ ও সাহাবুউদ্দীনের সাথে শরিফুলের জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল।

বৃহস্পতিবার এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবু সাঈদ ও সাহাবুদ্দীন মিলে শরিফুলকে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে,সাহাবুদ্দীনের নিকট এক আত্মীয় জানান,শরিফুলসহ তার লােকজন সাহাবুদ্দীন ও আবু সাঈদকেও হামলা করেছেন।