বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত

By মেহেরপুর নিউজ

December 21, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ ডিসেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে দু’ গ্রুপের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে  সবগুল হক (৩৪), সাইফুল ইসলাম (২৬) ও হাফিজুল ইসলাম (২২) অপরপক্ষের হানিফ (৫০) ও সোহেল হোসেন (২৫) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হচ্ছে। আজ শনিবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। সাহারবাটি ইউপি মেম্বর আব্দুল কুদ্দুস জানান, শরিকানা ২ শতক জমি নিয়ে হানিফ ও তার চাচাত ভাই সবগুলের সাথে কিছুদিন যাবৎ দ্বন্দ চলে আসছিলো। আজ শনিবার  সকাল থেকে বিবাদমান ওই দু শতক জমি মাপ চলার সময় উভয় পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। এক সময় উভয়ের মধ্যে সংঘর্ষ হলে ৭ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গাংনী থানার ওসি মাছুদুল আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।