বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

By মেহেরপুর নিউজ

November 07, 2024

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গণসমাবেশের আয়োজন করা হয়। উপজেলা বিএনপি গণসমাবেশের আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপি এবং তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।