বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

By মেহেরপুর নিউজ

January 02, 2021

 তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এ সভার আয়োজন করে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী আবুল মনসুর এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী, জাতীয় পার্টি (জাপা) এর জেলা সভাপতি আব্দুল হালিম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মুনতাজ আলীসহ বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।