বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে জাতীয় পার্টির মানববন্ধন

By মেহেরপুর নিউজ

November 22, 2022

 গাংনী প্রতিনিধি :

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে গাংনী বাজারে মানববন্ধনের আয়ােজন করে গাংনী উপজেলা জাতীয় পার্টি (এরশাদ)। মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা জাতীয় পার্টির অন্যতম নেতা কিতাব আলী বিএসসি ও বাবলুর রহমান। এসময় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।