বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে জাতীয় বীমা দিবস পালিত

By মেহেরপুর নিউজ

March 01, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা অনুষ্ঠিত হয়। এর আগে গাংনী উপজেলা শহরে একটি র‌্যালি প্রদক্ষিণ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম। অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন বীমা কোম্পানীর প্রতিনিধিবৃন্দ।