বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে জাতীয় যুব দিবস পালিত

By মেহেরপুর নিউজ

November 01, 2023

 সাহাজুল সাজু :

“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এ স্লোগানকে সামনে নিয়ে মেহেরপুরের গাংনীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে বুধবার সকালে আলোচনা সভা,সনদপত্র, ঋণের চেক, ক্রেস্ট বিতরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

প্রথমে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু,উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান।