বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

September 15, 2022

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে উপজেলা পর্যায়ে ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস পুরস্কার বিতরণের আয়ােজন করে। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক অফিসার মীর হাবিবুল বাসার। উল্লেখ্য,উপজেলা পর্যায়ে নাত,গান ও বিতর্ক প্রতিযােগিতায় অংশ নেয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।