বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বােধন

By মেহেরপুর নিউজ

May 13, 2023

 সাহাজুল সাজু :

নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার পাশাপাশি কা- কারিকুলামে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বােধন করা হয়।

বুধবার সকাল সাড় ৯ টার সময় গাংনী উপজেলা অডিটােরিয়ামে শিক্ষা সপ্তাহের উদ্বােধন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়ােজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নিবার্হী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর অনুমতিক্রমে- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার শিক্ষা সপ্তাহের উদ্বােধন করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,মাধ্যমিক ও কলেজ এবং মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক ক্যাটাগরীতে পৃথক পৃথক ভাবে সনদপত্র ও ক্রেষ্ট পুরস্কারের নিমিত্তে প্রতিযােগিতার আয়ােজন করা হয়। ৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ‘ক’ গ্রুপ, ৯ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ‘খ’ গ্রুপ, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ‘গ’ গ্রুপ ও স্নাতক শ্রেণী থেকে অনার্স মাষ্টার্স শ্রেণী পর্যন্ত ঘ’ গ্রুপ প্রতিযােগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি হামদ্-নাতে রাসুল, গান, নৃত্য,রচনা প্রতিযােগিতা ,জারী, আবৃত্তি, চিত্রাঙ্কন, বক্তৃতা, (ইংরাজি ও বাংলা),বিতর্ক প্রতিযােগিতায় কৃতি শিক্ষার্থী বাছাই করা হয়।প্রতিযােগিতা উপজেলা অডিটােরিয়াম, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ, মাধ্যমিক শিক্ষা অফিস ১ম ও ২য় তলা ভেন্যুতে অনুষ্ঠিত হয়।

প্রতিযােগিতায় গাংনী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জােড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, সন্ধানী স্কুল এন্ড কলেজ, গাংনী প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল , জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়, চিৎলা মাধ্যমিক বিদ্যালয়, মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়, ঐতিহ্যবাহী গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ, বিডি মাধ্যমিক বিদ্যালয়, জেটিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ।

প্রতিযােগিতায় গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির ওস্তাদ রতন সরকার বিচারক প্যানেলের আহবায়ক হিসাবে উপস্থিত ছিলেন। সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল ইসলাম অল্ডাম এর সার্বিক তত্বাবধানে বিচারক মন্ডলী হিসাবে দায়িত্ব পালন করেন, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী গােলাম আম্বিয়া, মটমুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও বেতার শিল্পী মাহবুবা আক্তার বিউটি এবং বিশিষ্ট গীতিকার-সাংবাদিক জুলফিকার আলী কানন। প্রতিযােগিতা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ-আল মাসুম প্রতিযােগিতার ফলাফল ঘােষণা করেন। প্রতিটা ইভেন্ট শুধুমাত্র ১ম স্থান অধিকারীর নাম ঘােষণা করা হয়। এরাই জেলা পর্যায়ে প্রতিযােগিতায় শ্রেষ্ঠ হিসাবে অংশগ্রহণ করার যােগ্যতা অর্জন করবে । অনুষ্ঠানে উপজেলার বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক , সহকারী শিক্ষক মন্ডলী, কৃতি শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।