বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে জাতীয় সমবায় দিবস পালিত

By মেহেরপুর নিউজ

November 05, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়৷ কর্মসূচীর মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলােচনা সভা এবং পুরস্কার বিতরণ।

শনিবার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পূনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। সবশেষে উপজেলার বিভিন্ন এলাকার কয়েকটি সমবায় সমিতির প্রতিনিধিকে পুরস্কৃত করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মুন্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকনের প্রতিনিধি মনিরুজ্জামান মাস্টার,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু,মেহেরপুর জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি আব্দুল হালিম।

এসময় বক্তব্য রাখেন গাংনী সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক নাসির উদ্দীন, গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ,সাহারবাটী সমবায় সমিতির সভাপতি ও ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম টুটুল,সমবায় সমিতির প্রতিনিধি শফিউল আলম। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাহাজুল সাজুসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ।