মেহেরপুর নিউজ :
জুলাই সনদ বাস্তবায়নে-বিএনপির অঙ্গীকার শীর্ষক আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মেহেরপুরের গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা ও গাংনী পৌর বিএনপি সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভােকেট কামরুল হাসান। গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল এর সঞ্চালনায়-সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রােমানা আহমেদ, সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান।
এসময় বক্তব্য রাখেন গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হােসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম প্রমুখ।