গাংনী প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহত স্মরণে আলােচনা ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা অডিটােরিয়ামে আলােচনা সভা ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আওয়ামী আলােচনা সভা ও দােয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য একরামুল হক।
সভায় প্রধান অতিথি ছিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ.খালেক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী উপদেষ্টা পরিষদের সদস্য সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগের সিনিয়র নেতা ইছারউদদীন,মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক মাস্টার,ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক।
এসময় বক্তব্য রাখেন মঠমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী ,গাংনী উপজেলা কূষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হাসিব, সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক প্রমুখ। সভা ও দােয়া মাহফিল শেষে গাংনী উপজেলা শহরে একটি শােক র্যালি বের করা হয়।