মেহেরপুর নিউজ:মেহেরপুরের গাংনী উপজেলার জে টি এস (জোড়পুকুরিয়া, তেরাইল, ষোলটাকা) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ জাহাঙ্গীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুস্তাফিজুর রহমান, লায়লা আরজুমান বানু প্রমুখ। পরে নবীন ছাত্রীদের ফুলের পাপড়ি ছিটিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
এর আগে অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে বিদ্যালয়ের গার্ল গাইডস সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এ সময় প্রধান অতিথি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।