বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

By মেহেরপুর নিউজ

July 14, 2022

গাংনী প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলার আকবপুর বাজারের অদূরে ড্রাম ট্রাকের ধাক্কায় রিপন আলী (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক উপজেলার মুন্দা গ্রামের বাসিন্দা ও একটি কোম্পানীর মাঠ কর্মী। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকবপুর বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,রিপন গাংনী উপজেলা শহরের দিক থেকে একটি মোটরসাইকেলযোগে আকবপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। সে আকবপুর বাজারের কাছাকাছি পৌঁছালে,কুষ্টিয়ার দিক থেকে মেহেরপুরগামী একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। ওই ধাক্কায় রিপন ঘটনাস্থলেই মারা যান। এ দিকে ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। খবর পেয়ে স্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্য ও বামন্দী ফায়ার সাভির্সের দুটিদল ঘটনাস্থলে পৌঁঁঁছে লাশ উদ্ধার করে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়ার প্রস্তুতি চলছে।