বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ট্রাকের ধাক্কায় পুলিশ আহত

By মেহেরপুর নিউজ

November 17, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাক্কায় আল মামুন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আহত আল মামুন মাগুরা জেলার শ্রীপুর উপজেলা শ্রীকোল গ্রামের নায়েব আলীর ছেলে। তিনি বর্তমানে কুষ্টিয়ায় কর্মরত আছেন। ইতােপূর্বে আল মামুন গাংনী থানায় কর্মরত ছিলেন।

বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া গ্রামস্থ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,পুলিশ কনস্টেবল আল মামুন মোটরসাইকেলযোগে মেহেরপুরের দিক থেকে গাংনী বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাঁশবাড়ীয়াস্থ ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে, একটি দ্রুতগামী ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তার উপরে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী্ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে, কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।