টপ নিউজ

গাংনীতে ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালক রুহুল আমিনের মৃত্যু

By মেহেরপুর নিউজ

December 12, 2020

 তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে রুহুল আমিন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ভোর ছয়টার দিকে উপজেলার গজাড়িয়া হেমায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরের দিকে একটি ট্রাক্টর দ্রুতগতিতে গাংনী থেকে হাটবোয়ালিয়ার দিকে যাচ্ছিল। ট্রাক্টরটি গজাড়িয়া হেমায়েতপুর গ্রামের জামে মসজিদ এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মিনহাজুল ইসলামের পুকুরে পড়ে যায়। স্থানীয় মসজিদের মুসল্লীরা তাৎক্ষণিকভাবে রুহুল আমিনকে পুকুরের পানি ও ট্রাক্টরের নিচে আটকে থাকা রুহুল আমিনকে উদ্ধার করে। ততক্ষণে রুহুল আমিন মারা যায়।

সংবাদ পেয়ে বামন্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ইনচার্জ ইসাহাক আলী বিশ্বাস সঙ্গীরা সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় গাংনী থানা পুলিশের এসআই জহির উদ্দিনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। আইনি প্রক্রিয়া শেষে রুহুল আমিনের মরদেহ পরিবারের লোকজনদের নিকট হস্তান্তর করা হবে। গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন নামের এক ব্যক্তির নিহতের সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।