বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ট্রাক-লেগুয়ান গাড়ীর সংঘর্ষে ৫ জন আহত

By মেহেরপুর নিউজ

January 12, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার পূ্র্বমালসাদহ এলাকায় ট্রাক ও লেগোনা গাড়ীর মুখােমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চালকসহ ৫জন যাত্রী আহত হয়।

আহতরা হলেন- গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের বাথানপাড়া গ্রামের আব্দুর রশীদের ছেলে লেগুয়ান চালক জয় আলী (২০), গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের আব্দুল মাবুদের ছেলে জাহাঙ্গীর আলম (৫২), রাইপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে ওয়ালিদ হােসেন (২৩), চৌগাছা গ্রামের আকরাম হােসেনের স্ত্রী নাছিমা খাতুন (৩৫) তার মেয়ে নাইস (৬)।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গোপালনগর ও পূর্বমালসাদহ গ্রামের মধ্যবর্তি স্থানে ট্রাক ও লেগুনা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে আহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানান,আজ সকালের দিকে লেগুয়ান চালক তার গাড়ীতে করে ৫ জন যাত্রী নিয়ে গাংনী থেকে হাটবোয়ালিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় গোপালনগর ও পূর্বমালসাদহ গ্রামের মাঝামাঝি পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা গাড়ীকে ধাক্কা দেয়। এসময় চালক জয়সহ ৫জন যাত্রি আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, সড়ক দূর্ঘটনার সংবাদ পাওযার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।