বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ট্রান্সফরমার চাের আটক : চােরাই মালামাল উদ্ধার

By Meherpur News

May 10, 2026

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনীতে ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করে পালিয়ে যাওয়ার সময় উজ্জ্বল হোসেন নামের এক চোর চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ সমদস্যরা। এ সময় চোরাই মালামাল ও চুরির কাজে ব্যবহৃত একটি ‘আলগামন’ জব্দ করা হয়েছে। আটককৃত উজ্জ্বল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের কালু মালিথার ছেলে।

রোববার সকালে বামন্দী বাজার এলাকায় পুলিশের চলমান চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা মালামালসহ চােরকে আটক করে।

গাংনীর বামন্দী পুলিশ ক্যাম্পের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম জানান, সকালে চলমান চেকপোস্টে যাত্রীবাহী একটি আলগামনকে থামানোর সংকেত দিলে, গাড়িতে থাকা চারজন লাফিয়ে পালিয়ে যায়। এ সময় উজ্জ্বল হোসেনকে আটক করা হয়। পরে গাড়ি তল্লাশি করে ট্রান্সফরমার চুরির বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সেই সাথে কােথা থেকে এসব মালামাল চুরি করেছে,তা উদঘাটনের জন্য জিজ্ঞাসাবাদ চলছে।