মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুরের গাংনীতে এ প্রচারণা অনুষ্ঠিত হয়।
প্রচারণায় ট্রাফিক সার্জেন্ট মোজাফফর হোসেন, সার্জেন্ট মামুনসহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তারা মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানান।
তারা বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ব্যবহার করা এবং অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো অত্যন্ত জরুরি। সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান