মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ ডিসেম্বর: র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে মোটরসা্কেলসহ ডাকাতি ও ফেন্সিডিল মামলার ২ আসামীকে আটক করেছেন। আটককৃতরা হলেন, গাংনী উপজেলার বামুন্দি নিশিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (২৮) ও একই গ্রামের আশরাফ আলী’র ছেলে সাগর আলী (২৪) । আজ মঙ্গলবার গভীর রাতে রাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি গোলাম রব্বানীর নেতৃত্বে গোপন সংবাদে অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার মিরপুর থানার আমলা বাজার থেকে তাদের আটক করেন। র্যাব কমান্ডার এএসপি গোলাম রব্বানী জানান,সন্ত্রাসী আলী হোসেন আমলা বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী আলী হোসেন পালিয়ে গেলেও তার ২ সহযোগী রফিকুল ইসলাম ও সাগরকে আটক করেন। এসময় সন্ত্রাসী সালামের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,আটক আলী হোসেন ও রফিকুল ইসলামের নামে গাংনী থানায় ফেনসিডিল ও ডাকাতী মামলা রয়েছে।