মেহেরপুর নিউজ,১০ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের রিপন হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ অর্ধ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয় ডাকাতদল। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা প্রতিরোধ করতে গেলে ডাকাতদল একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার রাত ৯টার দিকে জুগিন্দা গ্রামের খাঁ পাড়ায় এ ঘটনা ঘটে। এনিয়ে তিন দিনের ব্যবধানে একই ওই এলাকায় ৪টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, ঘটনার সময় ১০-১২ জনের একদল ডাকাত রিপন হোসেনের বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। এ সময় তারা রিপনের শিশু সন্তানকে তুলে নিয়ে যাওয়ার হুমকি প্রদান করে অর্থ দাবি করে। রিপনের পরিবারের লোকজন শিশু সন্তানকে বাঁচানোর লক্ষ্যে ঘরে থাকা নগদ ২২ হাজার টাকা তাদের হাতে তলে দেয়। এছাড়া তারা আরো মুল্যবান স্বর্ণালংকারসহ অর্ধ লক্ষাধিক টাকা মালামাল লুট করে স্থান ত্যাগ করার সময় রিপনের পরিবারের লোকজন চিৎকার করে প্রতিবেশীদের সহযোগীতা চাই। তাদের চিৎকারে স্থানীয়রা ডাকাতদের প্রতিরোধ করতে গেলে প্রতিরোধের মুখে ডাকাতদল জনতাকে লক্ষ্য করে ১টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে স্থান ত্যাগ করে। তবে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে এসে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে। স্থানীয়রা আরো জানান, গত তিন আগে একই গ্রামে আরো তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন যপঠন, ডাকাতির খবর পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদল পরিদর্শন করেছে। ডাকাতদের আটক করতে পুলিশ চেষ্টা করছে। প্রসঙ্গত, বছর দুয়েক আগে একই এলাকা ডাকাতদল কয়েকটি বাড়িতে ডাকাতি করে। ওই সময় স্থানীয় জনতার সাথে রিপন হোসেনের বড় ভাই স্বপন আলী ডাকাতাদলের প্রতিরোধে করে । ওই সময় ডাকাতদের বোমা হামলায় স্বপন আলী নিহত হয়।