বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ডিবির অভিযানে ইয়াবাসহ ২জন আটক

By মেহেরপুর নিউজ

August 19, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন-

মেহেরপুরের গাংনী উপজেলার ওলিনগর গ্রামের সুলতান আলীর ছেলে শাহেদ আলী (৩০) ও মেহেরপুর জেলা শহরের বাসস্ট্যান্ড পাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে হিরােক আলী (৪০)।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেরাইল গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা।

অভিযানে নেতৃত্ব প্রদান করেন,মেহেরপুর জেলা ডিবির এস আই হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন,ডিবির এস আই মোঃ রুবেল আহমেদ, এএসআই (নি:) মো: আহসান হাবীব।