গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি কাজীপুর গ্রামে ১৪ বােতল মদসহ সাচ্চু হোসেন ওরফে মাসুদ রানা (৩০) নামের একজনকে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃত সাচ্চু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের পূর্বপাড়ার কাবিল হোসেনের ছেলে। সােমবার বিকেলে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম নির্দেশে মেহেরপুর ডিবি পুলিশের একটিদল গােপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ সাচ্চুকে আটক করে। অভিযানে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর জেলা ডিবির এস আই (নিঃ) অজয় কুমার কুন্ডু।
এসময় উপস্থিত ছিলেন এএসআই (নিঃ) মাহাতাব উদ্দিন, এএসআই (নিঃ) হেলাল উদ্দিন। জেলা ডিবির ওসি জুলফিকার আলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃতের নামে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।