বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ডিবির অভিযানে মাদকসহ ১জন আটক

By মেহেরপুর নিউজ

August 02, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর এলাকা থেকে মাদকসহ ইয়ারুল ইসলাম (৩৭) নামের একজনকে আটক করা হয়েছে। আটককৃত ইয়ারুল গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের উত্তরপাড়ার মৃত মুনসুর আলীর ছেলে। মেহেরপুর জেলা ডিবির একটিদল তাকে আটক করে।

সােমবার দুপুরের দিকে দেবীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

মেহেরপুর জেলা ডিবি সূত্র জানায়,সােমবার দুপুরে দেবীপুর গ্রামে মাদক কারবারীরা অবস্থান করছে,এমন গােপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির এস আই (নি:) মুক্ত রায় চৌধুরী পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় এস আই অজয় কুমার কুন্ডু,এএসআই (নি:) মাহতাব উদ্দিন, এএস আই হেলাল উদ্দিন,এএস আই আহসান হাবীব দেবীপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় ইয়ারুলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা ও ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। । তার বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।