টপ নিউজ

গাংনীতে ডিবি পুলিশের অভিযানে পলাতক আসামী আটক

By মেহেরপুর নিউজ

March 10, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে গােয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে হকছেদ আলী (৪০) নামের তিন মাসের এক সাজাপ্রাপ্ত আসামীকে আটক করা হয়েছে। আটককৃত হকছেদ আলী গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের হায়দার আলীর ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে মেহেরপুর ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবি পুলিশের একটিদল হকছেদ আলীকে তার নিজ বাড়ি থেকে আটক করে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান,মেহেরপুর আদালতের একটি মামলায় হকছেদ আলীর অনুপস্থিতিতে তিন মাসের সাজার আদেশ প্রদান করেন আদালতের বিচারক। আদালতের আদেশের পর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। হকছেদ আলীকে আজ বুধবার গাংনী থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।