বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক আটক

By মেহেরপুর নিউজ

May 09, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি কাজীপুর গ্রামে ডিবি পুলিশের একটিদল অভিযান চালিয়ে শিপন আলী (৩৫) নামের এক যুবককে আটক করেছে। আটককৃত শিপন কাজীপুর গ্রামের খন্দকার পাড়ার ওছিম উদ্দীনের ছেলে।

শনিবার রাতে মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলির নির্দেশে মেহেরপুর ডিবি পুলিশের একটিদল কাজীপুর খন্দকারপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর জেলা ডিবির এস আই (নি:) হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন এএসআই (নি:) আহসান হাবীব ও এএসআই (নি:) হেলাল উদ্দীন।

মেহেরপুর জেলা ডিবির ওসি জুলফিকার আলী জানান,কাজীপুর খন্দকার পাড়ায় মাদক কারবারীরা অবস্থান করছে,এমন গােপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটিদল ওই স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের টের পেয়ে মাদক কারবারীর কয়েকজন সটকে পড়লেও ঘটনাস্থল থেকে শিপন আলী নামের একজনকে ৫শ গ্রাম (আধা কেজি) গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।