বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ যুবক আটক

By মেহেরপুর নিউজ

May 29, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী শহর থেকে ইয়াবাসহ ২জন যু্বককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন-গাংনী উপজেলা ছাতিয়ান গ্রামের পশ্চিম পাড়ার মৃত জমির উদ্দীনের ছেলে শামীম রেজা (২৬) ও বামন্দী পুলিশ ক্যাম্প পাড়ার মোয়াজ্জেম আলীর ছেলে মাসুদ রানা (১৯)।

শুক্রবার রাতে মেহেরপুর জেলা ডিবির সদস্যরা বামন্দী বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান,বামন্দী শহরে মাদক নিয়ে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) হাবিবুর রহমান,এএসআই (নিঃ) আহসান হাবিব ও এএসআই (নিঃ) হেলাল উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। অভিযানে শামীম রেজা ও মাসুদ রানাকে আটক করা হয়। এসময় তাদের দু’জনের কাছ থেকে ২১পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।