বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

By মেহেরপুর নিউজ

June 06, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল- জােড়পুকুরিয়া ডিগ্রী কলেজ এলাকা থেকে মিলন হােসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে মেহেরপুর জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানাে হয়েছে। আটককৃত মিলন হােসেন তেরাইল গ্রামের কাবেল উদ্দীনের ছেলে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশনায় মিলনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করে ডিবির এএসআই হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন এএসআই (নি:) মাহাতাব উদ্দিন, এএসআই (নি:) হেলাল উদ্দীন ও এএসআই (নি:) আহসান হাবীব।

মেহেরপুর জেলা ডিবির ওসি জুলফিকার আলী জানান,তেরাইল গ্রামে মাদক কারবারীরা অবস্থান করছে এমন গােপন সংবাদের ভিত্তিতে ডিবির একটিদল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মিলনকে আটক করে। এসময় তার কাছ থেকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মিলন কাঠের ফার্নিচারের ব্যবসার আড়ালে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিল।