বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ডিস্ট্রিবিউটর অফিসের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 15, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক্স লিমিঃ এর ডিষ্ট্রিবিউটর অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় গাংনী উপজেলার বামন্দী শহরের চেরাগী পাড়ার সাবিনা টাওয়ারের অফিস কক্ষে ডিস্ট্রিবিউটর অফিসের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অ্যাসিষ্টেন্ট জেনারেল ম্যানেজার (অফিস ইনচার্জ) সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এক্সিলেন্ট ওয়ার্ল্ডেও জেনারেল ম্যানেজার (জিএম) আখতারুজ্জামান। জিএম আখতারুজ্জামান পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে পণ্য পরিচিতি তুলে ধরে ঘণ্টাব্যাপি আলোচনা করেন। তিনি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের বিভিন্ন পণ্যের গুণগত মান নিয়ে আলোচনা করেন।

এক্সিলেন্টের গ্রীন চা,স্লিম চা, তুলশী চা, ডায়াবেটিক চা, পুদিনা চা, তুলসি জুস, এক্সিলেন্ট কালো জিরা তেল, এক্সিলেন্ট প্রোটিন প্লাস, গ্লুকোজ কন্ট্রোল, ফিমের কেয়ার প্লাস, বেবী লাইফ,এক্সিলেন্প ওয়ার্ল্ডের মাশরুম পণ্যসমূহ, ত্বকের পরিচর্যায় এক্সিলেন্ট ফেইস ওয়াশ, সৌন্দর্য্য বিকাশে ফেইস ক্রিম, এক্সিলেনন্টের তেল , সাবান ইত্যাদি পণ্যেও প্রাকৃতিক উপায়ে পার্শ্বপ্রতিক্রিয়াহীন ভাবে শারীরিক সমস্যা সমাধানে যোগ্য পণ্য হিসাবে উল্লেখ করে বর্ণনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বামন্দী শাখার বিগ বাজার হোল সেইলার শান্তিয়ারা খাতুন, ডিষ্ট্রিবিউটর লিডার রেক্সোনা খাতুন, ডিষ্ট্রিবিউটর মামুনর রশীদ, সাজ্জাদ বাসার, বাবুল মাষ্টার প্রমুখ।