বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ঢেউটিনের শ্লিপ বিতরণ করলেন এমপি খােকন

By মেহেরপুর নিউজ

July 28, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে অসহায়-দুস্থ্যদের মাঝে ঢেউটিনের শ্লিপ বিতরণ করেছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন।

বুধবার দুপুরে তিনি গাংনী থানা রোডস্থ নিজ বাসভবনে আনুষ্ঠানিক ভাবে শ্লিপ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু প্রমুখ।