গাংনী প্রতিনিধি :
তরুণ উদ্যােক্তা সৃষ্টির লক্ষে আয়মুখী কাজের জন্য মেহেরপুরের গাংনীতে তরুণদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে চেক বিতরণ করা হয়। দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ চেক বিতরণের আয়ােজন করে।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কন্যাশিশু এডভােকেসি ফােরামের মেহেরপুর জেলা সভাপতি সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর যশাের অঞ্চল সমন্বয়কারী খােরশেদ আলম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান। বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর গাংনী অঞ্চল সমন্বয়কারী হেলাল উদ্দীন।