বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে তামাকমুক্ত দিবস পালিত

By Meherpur News

May 31, 2025

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে সকাল ১০টার দিকে উপজেলা শহরে একটি র‌্যালি প্রদক্ষিণ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলােচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও উপজেলা সহকারি কমিশন (ভূমি) সাদ্দাম হােসেন। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায়-এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুপ্রভা রাণী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুল আলম সােনা,মেহেরপুর জেলা জামায়াতের সূরা সদস্য নাজমুল হুদা, গাংনী উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মুনসুর রহমান,গাংনী থানার সেকেন্ড অফিসার আব্দুল গাফ্ফার, গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, সাহাজুল সাজু, তােফায়েল হােসেন ও এ সিদ্দিকী শাহিন প্রমুখ। বক্তারা বলেন, তামাকের ব্যবহার কমাতে সমাজের সকল শ্রেণীপেশার মানুষকে সচেতন করতে হবে। সেই সাথে কঠাের আইন প্রয়ােগ করতে হবে।