মেহেরপুর নিউজ, ২২ আগষ্ট: বজ্রপাত ও প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পেতে মেহেরপুরের গাংনীতে ২০ হাজার তাল গাছের বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে এ তালগাছের বীজ বিতরণ করেন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামানের সভাপতিত্বে বিশেষ অতিথীর বক্তব্য রাখেন জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা ওয়ালিউদ্দীন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কর্মকর্তা মুস্তাফিজুর রহমান।
এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী দিলিপ কুমার সেন, ফুলকুড়ি অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বামুন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, ষোলটাকা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু,ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান, জেলা জাতীয় পার্টি জেপির সভাপতি আব্দুল হালিম উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাঝে তালের বীজ বিতরণ করা হয়।