বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় ২ জন আহত

By মেহেরপুর নিউজ

August 21, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দু’জন আহত হয়েছেন। আহতরা হলেন-গাংনী উপজেলার বামন্দী নিশিপুর গ্রামের আব্বাস আলী (৪৫) ও সিরাজুল ইসলাম (৫০)।

শনিবার রাতে বামন্দী- নিশিপুর গ্রামে হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে নিশিপুর গ্রামের নিয়াত আলীর ছেলে শুকুর আলীর ধানের জমিতে একই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মিজান আলীর ছাগলে ধান খায়। এ নিয়ে শনিবার সন্ধ্যায় শুকুর আলী মিজানকে গালাগালি করেন। এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়।

স্থানীয় লোকজন উভয় পক্ষকে শান্ত করে বিষয়টি মিমাংসাও করে দেয়। এনিয়ে পূনরায় শুকুর আলী, তার ভায়ের ছেলে রুপক (২৬), হৃদয় আলী (২৫), রাকিবুল ইসলামসহ ১৫-২০ জন মিলে মিজান আলীর বাড়িতে হামলা চালায়। এসময় মিজান আলীর ভাই আব্বাস আলী ও সিরাজুল ইসলাম প্রতিবাদ করলে, তাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে বামন্দী শহরের একটি ক্লিনিকে নেয়। তাদের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে,পরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । এ বিষয়ে শুকুর আলী পাল্টা অভিযােগ করে বলেন,মিজানের লােকজন আমাদের লােকজনকে হামলা চালিয়েছে।