বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ৪জন আহত

By মেহেরপুর নিউজ

March 14, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার উত্তর ভরাট গ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ৪ জন আহত হয়েছেন।

আহতরা হলেন-উত্তর ভরাট গ্রামের সহিদুল ইসলাম (৬৩) তার ছোট ভাই রবিউল ইসলাম (৫৬)। অন্যপক্ষের ওই গ্রামের মাদানুর হােসেন (৫০) ও তার ছেলে লিপন হােসেন (২৮)। আহতদের মধ্যে দুজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ উভয় পক্ষের ২জনকে আটক করে। মঙ্গলবার দুপুরের দিকে উত্তর ভরাট গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভরাট গ্রামের সহিদুল ইসলামের ছাগল প্রতিবেশি হাফিজুলের নেপিয়ার ঘাসের ক্ষেতে যায়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে আহত হয় ৪ জন। এদিকে চিকিৎিসা নিয়ে বাড়ি ফেরার পথে লিপন ও জহুরুল নামের ২জনকে আটক করে গাংনী থানা পুলিশ।