বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে তূলা চাষীদের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 18, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে তূলা চাষীদের উদ্বুদ্ধকরণে চাষি সম্মেলন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামে এ সম্মেলন ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

তূলা উন্নয়ন বোর্ড খামার বাড়ির আয়োজনে ও তূলা গবেষণা উন্নয়ন এবং প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত সম্মেলনে শতাধিক তূলা চাষি অংশগ্রহণ করেন। সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তূলা উন্নয়ন বোর্ডের যশোর অঞ্চলের উপ-পরিচালক কৃষিবিদ কামরুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তূলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো : আখতারুজ্জামান। তূলা উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া অঞ্চলের প্রধান তূলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ সেন দেবাশীষ-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন (প্রাইভেট কটন) জিনার্স এসোসিয়েশনের সেক্রেটারি গোলাম সাবের লাল,আব্দুল্লাহ জিনিং ফ্যাক্টীর স্বত্তাধিকারী আনোয়ার হোসেন। তূলা চাষীদের মধ্যে বক্তব্য রাখেন রফিকুল আলম,মনিরুল ইসলাম ও শফিউল ইসলাম প্রমুখ