গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে পরলােক গত পূর্বপুরুষের স্মরণে দামােদর দীপদান উৎসব শ্রী শ্রী -গৌরাঙ্গৌ জয়ন্তী ) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় গাংনী উপজেলার নিজুদীপা শ্মশান চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিজুদীপা শ্মশান কমিটি অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্মশান কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন হালদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মােমবাতি প্রজ্বলন ও বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির দাতা সদস্য ও মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার অশােক চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন গাংনী সন্ধ্যানী স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক সুকেশ চন্দ্র বিশ্বাস।