টপ নিউজ

গাংনীতে দারুচ্ছুনাত মোখতারীয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে র‌্যালী ও মানববন্ধন

By মেহেরপুর নিউজ

October 29, 2020

 তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালী ও ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হযরত মুহম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনকারীদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন করেছে দারুচ্ছুনাত মোখতারীয় হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকবৃন্ধ এবং এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে একটি র‌্যালী মাদ্রাসা থেকে বের হয়ে উপজেলা পরিষদ চত্বর ঘুরে গাংনী বাজার রেজাউল চত্বরে এসে শেষ হয়ে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিশেষ মোনাজাত করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি আলহাজ ওয়াছেক আলী মাষ্টার ও হাফেজ মাওলানা রুহুল আমিন আশরাফি।

বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী নাজমুল হক ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপনসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।