টপ নিউজ

গাংনীতে দােকানদারের হামলায় বাবা-মেয়ে আহত

By মেহেরপুর নিউজ

May 13, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার (আন্ডারগাউন্ড মার্কেট) রাজমনি শপিংমলের মালিক রেজাউল হক ও তার কর্মচারীদের হামলা মুকুল হােসেন (৫০) এবং তার মেয়ে সাবিনা ইয়াসমিন (২৭) আহত হয়েছেন। আহতদের বাড়ি গাংনী শহরে।

বৃহস্পতিবার বিকেলের দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত সাবিনা ইয়াসমিন জানান,আমার ছােট মনিরাকে সাথে নিয়ো রাজমনি শপিংমলে এক জােড়া স্যান্ডেল পছন্দ করি। স্যান্ডেলের দর কষাকসি নিয়ে দােকান কর্মচারি আমার সাথে তর্কাতর্কি শুরু করেন। এক পর্যায়ে আমাকে হামলা করেন।

হামলার শিকার হয়ে আমি বাড়িতে এসে আমার বাবাকে জানায়। পরে আমার বাবা আমাদের দু’বােনকে সাথে নিয়ে বিষয়টি জিজ্ঞেস করতে ওই দােকানে যান। জিজ্ঞেস করার এক পর্যায়ে দােকান মালিক রেজাউল ও তার কর্মচারীরা আমার বাবাকে বেধড়ক পেটাতে থাকেন। এসময় বাবার পকেটে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ বিষয়ে দােকান মালিক রেজাউল হক জানান,পণ্য কেনার সময় আমার কর্মচারীর সাথে দু’জন ক্রেতার কথা কাটাকাটি হয়েছে। এরপর ক্রেতার লােকজন এসে আমাকে মারধর করেছেন। আমি প্রতিবাদ করেছি মাত্র।