বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে দােকানের তালা ভেঙে চুরি

By মেহেরপুর নিউজ

December 05, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের আজান গ্রামে একটি মুদি দােকানের তালা ভেঙে নগদ টাকা,টিভি ও মালামাল চুরির ঘটনা ঘটেছে। সােমবার দিবাগত রাতে আজান গ্রামের নজরুল ইসলামের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে।

মুদি ব্যবসায়ি নজরুল আজান গ্রামের রাহেন শেখের ছেলে। মুদির ব্যবসায়ি (মালিক) নজরুল ইসলাম জানান, ‘সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত দোকানে ব্যবসার কাজ শেষ করে বাড়িতে যায়। মঙ্গলবার সকাল ৮ টার দিকে দোকান এসে দেখি দোকানের তালা ভাঙা রয়েছে। ভিতরে প্রবেশ করে দেখি দোকানের ড্রয়ারে রাখা নগদ ৫ হাজার টাকা, সিগারেটসহ কিছু মুদির মালামাল ও ৫২ ইঞ্চি স্মার্ট টেলিভিশনটি নিয়ে গেছে চোরেরা। এতে নগদ টাকা ও মালামালসহ লক্ষাধিক টাকার চুরি হয়।