বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে দুই শতাধিক দুস্থ’র মাঝে শাড়ী বিতরণ

By মেহেরপুর নিউজ

July 12, 2015

মেহেরপুর নিউজ,১২ জুলাই: মেহেরপুরের গাংনী পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়ন আ’লীগের সভাপতি সম্পাদকদের মাধ্যমে দুই শতাধিক এলাকার দুস্থ অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শাড়ী বিতরন করেছে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু। রবিবার দুপুর ১২ টার দিকে প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত তহবিল থেকে মেহেরপুর শহরের নীলমনি সিনেমা হল পাড়ার নিজ বাড়ীতে শাড়ি গুলো বিতরণ করা হয়েছে। এসময় মেহেরপুর জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সবক্তগিন পলাশ, কাথুলী ইউনিয়ন আ’লীগের সভাপতি গোলজার হোসেন, গাংনী পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বামুন্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বজলুর রশিদ, ধানখোলা ইউনিয়ন আ’লীগের সভাপতি আলি আজগর, কাজিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নাতেক, আ’লীগ নেতা হাজী মোহাম্মদ মহসিন আলী প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।