টপ নিউজ

গাংনীতে দু’পক্ষের সংঘর্ষে ৮জন আহত

By মেহেরপুর নিউজ

February 05, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের জুগিন্দা মালামাল কেনা-বেচা নিয়ে দু’পক্ষের মধ্য রক্তক্ষয়ি সংঘর্ষে ৮জন আহত হয়েছে। আহতরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,মেহেরপুর জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন-জুগিন্দা গ্রামের মৃত মকরেম আলী শেখের তিন ছেলে তৌহিদুল ইসলাম (৩৮), আবু বকর (৩৭), ও তোফাজ্জল হোসেন (৫০) এবং তােফাজ্জেলের ছেলে দেলোয়ার হোসেন (২৫)।

অন্য পক্ষের আহতরা হলেন- ফার্ণিচার ব্যবসায়ী একই গ্রামের আব্দুর রবের ছেলে সাইদুল ইসলাম ((৩০) ও তার ছােট সাজিদুল ইসলাম (২২), গোলাম রসুলের দু’ছেলে ফলেদ হোসেন (৩০) ও সহোদর আব্দুস সামাদ (৫০)। বৃহস্পতিবার দিবাগত রাতে জুগিন্দা গ্রামে এ সংর্ষের ঘটনা ঘটে।

আহত ফার্ণিচার ব্যবসায়ী সাইদুল ইসলাম জানান,কিছুদিন আগে দেলোয়ার হোসেন ৪ হাজার টাকা জমা দিয়ে আমার কাছে ১৬ হাজার টাকা মূল্যের ১টি খাট তৈরীর বায়না দেন। বৃহস্পতিবার বিকেলের দিকে ওই খাটের পুরাে টাকা না দিয়ে দেলোয়ার খাট নিয়ে যেতে চাই। আমি খাট দিতে অপারগত প্রকাশ করি। এসময় দেলােয়ার ক্ষিপ্ত হয়ে বায়না দেয়া টাকা ফেরত চাই। তাৎক্ষনিকভাবে আমি টাকা ফেরত দিই। তারপরও দেলােয়ার ও তার লােকজন আমাকেসহ আমার লোকজনের উপর হামলা করে আহত করে। পরে আমার লােকজন খবর পেয়ে তাদের প্রতিবাদ করে।

অন্যদিকে,আহত আবু বক্কেরের পারিবারিক সূত্র জানায়, ফার্ণিচার ব্যবসায়ী সাইদুল ইসলামের কাছে দেলােয়ার অগ্রিম বায়না দিয়ে খাট তৈরীর করতে দেয়। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আবারাে কিছু দিয়ে খাট নিতে গেলে,সাইদুল খাট দেবােনা বলে জানায়। এসময় দেলােয়ার টাকা ফেরত চাইতে গেলে,সাইদুলের লােকজন ক্ষিপ্ত দেলােয়ার ও তার লােকজনকে হামলা করে জখম করে।

গাংনী থানা ওসি বজলুর রহমান জানান, মারামারি খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।