বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে দুর্বৃত্তদের আগুনে পুড়লো ব্যবসা প্রতিষ্ঠান

By Meherpur News

June 21, 2026

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান । এতে দোকানে থাকা রড, সিমেন্ট, প্লাস্টিকের পাইপসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।

শনিবার দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের চার রাস্তার মোড়ে জাবিদ ট্রেডার্সে নামের হার্ডওয়ারের দােকানে এ ঘটনা ঘটে।

দোকান মালিক বজলুর রহমান বকুল নওদা মটমুড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

দােকান মালিক বজলুর রহমান বকুল বলেন,রবিবার ভোরে স্থানীয় লােকজন আমার দোকানের মধ‍্য দিয়ে ধোয়া বেরাতে দেখে,আমাকে খবর দেয়। দোকানের তালা খুলে দেখি দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।