বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

June 03, 2019

মেহেরপুর নিউজ,৩ জুন:

মেহেরপুরের গাংনী উপজেলার সাদকা ভিত্তিক সেবা মুলোক সংগঠন ‘সেবা’র আয়োজনে দুস্থ ও অসহায়দে মাঝে সেহরী, ইফতারী ও ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

সোমবার বেলা ১১টার দিকে গাংনী ফুটবল মাঠে সোহেল আহমেদ টিটুর সঞ্চালনায় ঈদ পন্য বিতরনী অনুষ্ঠানে উপস্থিৎ ছিলেন গাংনী ইটভাটা মালিক সমিতির সভাপতি ইনামুল হক, গাংনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফজ্জামান লালু, আলফাজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ শরিফুল ইসলাম। পরে ৩০টি পরিবার ও ৫০ জন এতীম শিক্ষার্থীদের মাঝে খাদ্য বস্ত্র সহ বিভিন্ন প্রকারের ঈদ পন্য বিতরণ করা হয়।